• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৩০:০০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার বিদেশি মদ জব্দ

১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৫০:৪৮

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার বিদেশি মদ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ সীমান্তের এপারে নিয়ে আসা ১৩ লাখ টাকার মদ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বিজিবি সিলেট সেক্টর, সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে শনিবার ভোররাতে এপারে মদের একাধিক চালান নিয়ে আসার পর ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও, নারায়নতলা, বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা, তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিওপির পৃথক পৃথক অভিযানে বিজিবি টহল দল বিভিন্ন ব্রান্ডের ৮৫৫ বোতল ভারতীয় (বিদেশি) মদ জব্দ করে।

জব্দকৃত মদের মূল্য প্রায় ১২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭