• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:২৯:১৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:
রাজধানীতে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪

রাজধানীতে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসভবনের সামনে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।৩০ অক্টোবর শুক্রবার দুপুরে রাজধানীর কলাবাগান এলাকায় বিচারকের বাসার সামনে এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট।বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকের বাসার সামনে অন্তত চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে।এটিভি/ এম এইচ আই