• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৭:৩৭ (13-Nov-2026)
  • - ৩৩° সে:
দেশজুড়ে বজ্রবৃষ্টি হতে পারে

দেশজুড়ে বজ্রবৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক: দেশের ৮ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।১০ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গসাগরে অবস্থান করছে, এর বর্ধিত অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।এটিভি/ এম  এইচ  আই