৯৯৯ নম্বরে নির্বাচন সংক্রান্ত ফোনকল এসেছে মোট ৮ হাজার ৩৮০টি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছিল। গত ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চব্বিশ ঘণ্টা চলমান এই কার্যক্রমে নির্বাচন সংক্রান্ত মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল জমা পড়েছে।জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম (বিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত কলগুলোর মধ্যে ৩ হাজার ৭১৩টি ফোনকল ছিলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনী প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয় নিয়ে। এসব অভিযোগের প্রেক্ষিতে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।এছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি ফোনকল ছিল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও বিষয় সম্পর্কে জানতে চেয়ে।পুরো কার্যক্রমটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’–এর সাথে সার্বক্ষণিক নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগসমূহ ৯৯৯ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইনানুগ সমাধান নিশ্চিত করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা।