• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:২২:২৮ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

৯৯৯ নম্বরে নির্বাচন সংক্রান্ত ফোনকল এসেছে মোট ৮ হাজার ৩৮০টি

১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৩:৫৮

৯৯৯ নম্বরে নির্বাচন সংক্রান্ত ফোনকল এসেছে মোট ৮ হাজার ৩৮০টি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছিল। গত ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চব্বিশ ঘণ্টা চলমান এই কার্যক্রমে নির্বাচন সংক্রান্ত মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল জমা পড়েছে।

Ad

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম (বিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত কলগুলোর মধ্যে ৩ হাজার ৭১৩টি ফোনকল ছিলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনী প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয় নিয়ে। এসব অভিযোগের প্রেক্ষিতে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি ফোনকল ছিল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও বিষয় সম্পর্কে জানতে চেয়ে।

পুরো কার্যক্রমটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’–এর সাথে সার্বক্ষণিক নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগসমূহ ৯৯৯ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইনানুগ সমাধান নিশ্চিত করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:২৪

ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:৫৯

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২১



রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:২৮


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৬:৩২


Follow Us