• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৬:০৬:৪০ (26-Jul-2026)
  • - ৩৩° সে:
গাজায় ইসরায়েলি হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় একটি জানাজাকে কেন্দ্র করে চালানো হামলায় আটজন নিহত হন।১৮ জুলাই শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দিনের শুরুতে পৃথক এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজা শুরুর অপেক্ষায় আহমদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ওই হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, মধ্য গাজায় একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে হামলায় বেসামরিক মানুষ আহত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত রয়েছে এবং ঘটনার ফলাফল পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে।গাজার অন্যান্য এলাকাতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। এতে ওই দিন নিহতের মোট সংখ্যা ১৪ জনে পৌঁছেছে।