• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৫:১৪ (24-Feb-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক নাগরিক ভাবনা’র ৭ম বর্ষে পদার্পণ উদযাপন

শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক নাগরিক ভাবনা’র ৭ম বর্ষে পদার্পণ উদযাপন

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জনপ্রিয় মুখপত্র ‘দৈনিক নাগরিক ভাবনা’ পত্রিকার ৬ষ্ঠ বর্ষ পূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান।২৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার জৈনাবাজারস্থ থ্রী স্টার সুপার মার্কেটের ২য় তলায় পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে মিলাদ মাহফিল ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।দৈনিক নাগরিক ভাবনার শ্রীপুর প্রতিনিধি মো. আল-আমিন-এর আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।​অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু সাঈদ, বিশেষ প্রতিনিধি, দৈনিক নাগরিক ভাবনা, তাজুল ইসলাম সানি, সভাপতি, শ্রীপুর সাংবাদিক সমিতি।আরও উপস্থিত ছিলেন, আব্দুল বাতেন বাচ্চু, সভাপতি ও সোহাগ হাসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (শ্রীপুর উপজেলা শাখা)। এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি রমজান আলী রুবেল, দৈনিক নববাণীর রাজু আহমেদ, দৈনিক লাল সবুজের দেশের রাকিবুল হাসান আহাদ, সময়ের আওয়াজের সাইফুল ইসলাম, দৈনিক সরেজমিন বার্তার আফজাল হোসেন শামীম, নিউজ ২১-এর উমর ফারুক মাহী, জাগরণী টিভির আলমগীর হোসাইন এবং সাংবাদিক আতাউর রহমান ও মোস্তাকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।​আলোচনা সভায় বক্তারা বলেন, “দৈনিক নাগরিক ভাবনা গত ৬ বছর ধরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে জায়গা করে নিয়েছে। তৃণমূল মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটি যে সাহসিকতা দেখিয়েছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমাদের প্রত্যাশা।”​অনুষ্ঠানে পত্রিকার উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও সমাজের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সবশেষে আয়োজক মো. আল-আমিন পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।