• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪০:৫৯ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০ আগস্ট ২০২৫ বিকাল ০৪:২০:৩৬

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

২০ আগস্ট বুধবার সকালে পৌরমঞ্চে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব, সদস্য রেজাউল করিম ও আইয়ুব হোসেন শান্ত।

সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ফজলুল হক শাকিল।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং গলাচিপা সরকারি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক দল।

প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৭

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৬



ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:১৬


পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৪৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৫