• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৩৯:৩৫ (04-Jul-2026)
  • - ৩৩° সে:
সোলার প্যানেল ও অপারেশন থিয়েটার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত

সোলার প্যানেল ও অপারেশন থিয়েটার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি কমাতে সোলার প্যানেল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।৪ জুলাই শনিবার দুপুরে প্রামীণ অবকাঠামো রক্ষাণবেক্ষণ কর্মসূচির (টিআর) প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।এছাড়াও হাসপাতালে অপারেশন থিয়েটার এর উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আজিজুল হক , উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনসহ কর্মকর্তা কর্মচারীরা।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মিল্লাত।