জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি কমাতে সোলার প্যানেল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
৪ জুলাই শনিবার দুপুরে প্রামীণ অবকাঠামো রক্ষাণবেক্ষণ কর্মসূচির (টিআর) প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এছাড়াও হাসপাতালে অপারেশন থিয়েটার এর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আজিজুল হক , উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনসহ কর্মকর্তা কর্মচারীরা।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মিল্লাত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available