মৌলভীবাজারে হাসপাতাল থেকে জব্দ করা হলো রোগী-স্বজনদের পান-সুপারি
অনলাইন ডেস্ক: মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।১৮ নভেম্বর বুধবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।হাসপাতাল সূত্র জানাগেছে, চিকিৎসাসেবা চলাকালীন ওয়ার্ডের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতালে পান-সুপারি না খাওয়ার জন্য নিয়মিত মাইকিং করে সচেতন করা হয়।এরপরও রোগী ও স্বজনরা পান-সুপারি খাওয়া থেকে বিরত হচ্ছেন না। পান খাওয়ার পর হাসপাতালের বিভিন্ন স্থানে পানের পিক, চুন লাগিয়ে রাখছেন। এতে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। এসব কারণে অভিযান পরিচালনা করা হয়।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ বলেন, ‘হাসপাতালের পরিবেশ রক্ষার জন্য আমরা অভিযান পরিচালনা করেছি। এর আগে রোগী ও স্বজনদের পান-সুপারি না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি। তবে তারা কেউ কথা শুনতে চান না। এজন্য আজ অভিযান পরিচালনা করা হয়েছে।’এটিভি/ এম এইচ আই