• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:১৭:১২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:
গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পণ

গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পণ

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্যাম্পাস ভিত্তিক সংগঠন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস) অতিক্রম করেছে সাফল্যগাঁথা এগারোটি বছর।৯ ফেব্রুয়ারি সোমবার গোবিপ্রবি সাংবাদিক সমিতি ১২তম বর্ষে পদার্পণ করেছে।গোবিপ্রবি সাংবাদিক সমিতি একাদশ বর্ষপূর্তিতে সকল শুভানুধ্যায়ীদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে গোবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতায় অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল ১১তম বর্ষপূর্তিতে সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘কিছু উজ্জীবিত তরুণদের হাত ধরেই ২০১৫ সালের এই দিনে যাত্রা শুরু করে গোবিপ্রবি সাংবাদিক সমিতি। সত্য ও ন্যায়ের পথে- এই শ্লোগানকে ধারণ করে এই সংগঠনের পথ চলা। সংগঠনের শুরু থেকে বর্তমান পর্যন্ত সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা। প্রতিবার আমরা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আংশিক ভাবে পালন করছি। আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে শীঘ্রই আমরা পরিপূর্ণভাবে পালন করবো।’