• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৪৬:০৯ (17-Feb-2026)
  • - ৩৩° সে:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাস চাপায় মো. হাবিব মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।১৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।নিহত হাবিব মোল্লা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে।জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে পাঁচ্চর গোলচত্বর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন হাবিব মোল্লা। এসময় ভাঙ্গাগামী দোলা পরিবহন ও একটি অ্যাম্বুলেন্সের মাঝে পড়ে যান। এসময় বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান, রাস্তার এপার থেকে অপর পারে যাচ্ছিলেন তিনি। হঠাৎ গাড়ি চলে আসায় তিনি সরতে পারেননি। যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে আশেপাশের লোকজন গিয়ে সড়ক থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তি বাসের চাপায় মারা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।