• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৪:২৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২

১৯ জুলাই ২০২৫ সকাল ০৯:৫১:৩০

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২

জাহিদ মাহমুদ,মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মন্টু মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

১৮ জুলাই শুক্রবার বিকাল ৫ টায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মন্টু মিয়া তেরাইল বাজার পাড়ার মৃত কাতল আলীর ছেলে। এঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০) ও তেরাইল পূর্বপাড়ার রতন আলীর ছেলে রনি (১৮)।

স্থানীয়রা জানিয়েছেন, তেরাইল থেকে বামন্দী বাজারে যাওয়ার পথে মোটরসাইকেল চালক মোস্তাক একটি গরুর গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় পথচারী মন্টু মিয়াকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মুস্তাক ও রনিকে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে নেয়া হয় পরে অবস্থা আশঙ্কাজনক হলে কুষ্টিয়া রেফার্ড করেন চিকিৎসক।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি কর্তব্যরত চিকিৎসক তাসমেরী নাহার বলেন, মন্টু মিয়াকে জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই মারা গেছে। তবে তার মাথা ও শরীরে বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন,দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০