আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক জনসভা কর্মসূচি অব্যাহত রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আটটি স্থানে জনসভায় বক্তব্য দেবেন তিনি।বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, আজ তিনি নিজ নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি জনসভায় অংশ নেবেন।কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে তিনি বক্তব্য দেবেন: দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে, বেলা ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকাল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন–শ্যামপুর রোডে, বিকাল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে।এর আগে ৮ ফেব্রুয়ারি রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি স্থানে নির্বাচনি জনসমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান।