যাত্রীবাহী বাসের চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা নারী নিহত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী বাসের চাপায় আসমা বেগম (৫৫) নামের এক পথচারীর নিহত হয়েছেন।২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর ফুট ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।নিহত আসমা বেগম চান্দিনা উপজেলার গাটিগড়া গ্রামের বাসিন্দা মৃত কেরামত আলীর স্ত্রী।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস চাপায় আসমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে কুটুম্বপুর ফুট ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম চান্দিনা উপজেলার গাটিগড়া গ্রামের বাসিন্দা মৃত কেরামত আলী’র স্ত্রী।ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী সারা এক্সপ্রেস নামের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।সংবাদ পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।