• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫৮:০১ (30-Aug-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত

৩০ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৪:৩৯

রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নামে এক নারী নিহত হয়েছেন।

২৯ আগস্ট শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত খিয়োমা তঞ্চঙ্গ্যা বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের রোয়া পাড়াছড়া গ্রামের বাসিন্দা। তিনি বাইজ্যা তঞ্চঙ্গ্যার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খিয়োমা তঞ্চঙ্গ্যা একটি মোটরসাইকেলে করে রাজস্থলীর দিকে যাচ্ছিলেন। পথে পাহাড়ি সড়ক দিয়ে ওঠার সময় মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গভীর খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন খিয়োমা তঞ্চঙ্গ্যা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, ‘দুর্ঘটনাটি বিলাইছড়ি থানার আওতাধীন এলাকায় ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ফারুয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
৩০ আগস্ট ২০২৬ দুপুর ০২:০৬:১৭