• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৭:৩৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও পাঁচ সমঝোতা স্মারক সই

২৪ আগস্ট ২০২৫ দুপুর ০১:০৭:০৪

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও পাঁচ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

২৪ আগস্ট রোববার ঢাকায় সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে বৈঠক শেষে চুক্তি সই কার্যক্রম সম্পন্ন হয়।

সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে, দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো।

এতে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠকে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্যার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া, ব্যবসা-বিনিয়োগ, কৃষিসহ অন্যান্য বিষয়গুলোও গুরুত্ব পায়।

এ সময় দুই দেশই সম্পর্ক জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

গতকাল শনিবার দুপুরে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এরপর বিকেলে ইসহাক দার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন।

আজ সন্ধ্যার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসায় যাওয়ার কথা রয়েছে ইসহাদ দারের। একই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩