• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:১২:১৮ (31-Jul-2026)
  • - ৩৩° সে:
ঢামেকে ভবন থেকে পড়ে এক রোগীর মৃত্যু

ঢামেকে ভবন থেকে পড়ে এক রোগীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে পড়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।৩১ জুলাই শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। রিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে।রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, তার মেয়ের বিয়ে হয়েছিল সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে। দীর্ঘদিন ধরে সন্তান না হওয়া এবং কিছু শারীরিক জটিলতার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর তিন দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।তিনি আরও জানান, ভোরে পাশের বেডের স্বজনরা তাকে খবর দিলে দ্রুত সেখানে যান। পরে রিয়াকে ভবনের নিচে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।