• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৫৮:৩৩ (25-May-2026)
  • - ৩৩° সে:

ঢামেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীর মৃত্যু

১০ জুন ২০২৫ সকাল ১১:৪৪:৩৮

ঢামেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীর মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক হোসেন আলী মোড়ল (৬৫) নামে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত হোসেন আলী খুলনার ডুমুরিয়া থানাধীন কালিকাপুর গ্রামের মৃত নোয়াব আলী মোড়লের ছেলে। সে ২০০৩ সালের ডুমুরিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি।

৯ জুন সোমবার সন্ধ্যায় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা এম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে সাতটায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর প্রমাণপত্রে হাসপাতালে আনার আগেই পথিমধ্যে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, মৃত হোসেন আলী খুলনা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে বন্দী ছিল। ফুসফুসে সংক্রামণ জনিত রোগের উন্নত চিকিৎসার জন্য তাকে গত বুধবার (৪ জুন) ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সোমবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ কারাবিধি অনুযায়ী ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা
জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা
২৫ মে ২০২৬ দুপুর ০১:২০:৩৫



কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া
কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া
২৫ মে ২০২৬ সকাল ১১:৫৯:৩৪






Follow Us