‘সমগ্র দেশ বাবার অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে’, ফেসবুক পোস্টে জায়মা রহমান
অনলাইন ডেস্ক: সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণের পর ইতোমধ্যে সরকারি কার্যক্রমও শুরু করেছেন তিনি। এ প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তার কন্যা জায়মা রহমান।২০ ফেব্রুয়ারি শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জায়মা রহমান লেখেন, ছোটবেলায় অনেকের মনেই বিশ্বাস জন্মে যে, তাদের বাবারা সবকিছুতেই পারদর্শী এবং অনেক সময় তারাই হয়ে ওঠেন জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।তিনি লেখেন, ‘আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই সেই ব্যক্তি, যার ওপর আমি যেকোনো পরিস্থিতিতে নিশ্চিন্তে ভরসা করতে পারি। বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।’পোস্টে জায়মা রহমান আরও উল্লেখ করেন, তিনি আনন্দিত যে সমগ্র বাংলাদেশ তার বাবার অনন্য গুণাবলি প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছে। তার ভাষায়, বাবার অসাধারণ গুণাবলিই তাকে দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে।