ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (ই-জেএসপি)’ বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্যদের সমন্বয়ে ১০ সদস্য বিশিষ্ট ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে।
১৫ অক্টোবর বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশনাক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিনকাসেম (ব্যারিস্টার আরমান), চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিন্জ।
আরও পড়ুন: ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন?
এ ছাড়াও নবগঠিত এই কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির (বিএন্ডআইটি) মহাপরিচালক।
নবগঠিত এই কমিটি ইউএনডিপি কর্তৃক প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ শীর্ষক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে সুপারিশ প্রদান এবং ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। এ ছাড়াও প্রয়োজন অনুসারে কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available