নাটোরে বাজারে অভিযান, ৫৬ কেজি ভেজাল চিপস জব্দ
নাটোর প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নাটোরে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে নাটোর শহরের বড় বাজার হিসেবে পরিচিত নিচাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে ৫৬ কেজি মানহীন ও ভেজাল চিপস জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা ন্যায্য মূল্যে সঠিক ও মানসম্মত পণ্য বিক্রির জন্য সকল শ্রেণির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।