• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩০:০৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে ভোক্তা অধিকারের অভিযান, ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

১৭ মার্চ ২০২৪ রাত ০৯:০৪:৪৫

জগন্নাথপুরে ভোক্তা অধিকারের অভিযান, ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

১৬ মার্চ শনিবার দুপুরে অধিদফতরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় জগন্নাথপুর সদর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে হাত দিয়ে মরচা গুড় বিক্রি করার দায়ে মা-বাবার দোয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১ হাজার টাকা এবং মূল্য তালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় তানভীর স্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আল-আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশসহ কেউ যদি বেশি দামে পণ্য বিক্রির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০