• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৯:৪৩ (24-Oct-2026)
  • - ৩৩° সে:
বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেল পিএসজি

বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেল পিএসজি

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক জয়ে বার্সেলোনাকে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০ অক্টোবর মঙ্গলবার রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে স্প্যানিশ ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। খবর রয়টার্সের।শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। ম্যাচের ৩৮ মিনিটে জোয়াও নেভেসের পাস থেকে ডি-বক্সের বাইরে দুর্দান্ত শটে পিএসজিকে এগিয়ে দেন দেজিরে দুয়ে। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় প্যারিসের দলটি।দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে জাভি এসপার্টের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। তবে ৭২ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে দেজিরে দুয়ের ক্রস থেকে হেডে গোল করে পিএসজিকে আবারও এগিয়ে দেন লুকাস হার্নান্দেস।এরপর ৭৯ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে বার্সেলোনাকে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান লামিন ইয়ামাল। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি কাতালান ক্লাবটির।৮১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ভিতিনিয়া। পাঁচ মিনিট পর আশরাফ হাকিমির পাস থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফাবিয়ান রুইজ।শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে টানা তিন জয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ফরাসি ক্লাবটি। অন্যদিকে, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজিত যাত্রারও অবসান হলো।এটিভি/এসআইআর