• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:৫৮:৪৪ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

সাবাহকে ৪–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের যাত্রা শুরু করলো ইউনাইটেড

১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০১:০১

সাবাহকে ৪–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের যাত্রা শুরু করলো ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে নিজেদের ছন্দে না থাকলেও ইউরোপিয়ান মঞ্চ বা অন্যান্য প্রতিযোগিতায় নিজেদের শক্তি ঠিকই জানান দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে আজারবাইজানের ক্লাব সাবাহ এফসিকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মাইকেল ক্যারিকের শিষ্যরা।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন মাতেউস কুনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, বেনইয়ামিন সেসকো ও লিসান্দ্রো মার্তিনেজ।  

ম্যাচের ২৭তম মিনিটে তরুণ ডিফেন্ডার প্যাট্রিক ডরগুর চমৎকার ক্রসে কাছ থেকে পা ছুঁইয়ে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে মাত্র তিন মিনিটের ঝড়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় রেড ডেভিলরা।

আরও পড়ুন

শুরুতেই দুই গোল হজম, ১০ মিনিটের ঝড়ে জিতলো বার্সেলোনা

টিলেমান্সের পাস থেকে নিখুঁত শটে দলের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ঠিক পরের মিনিটেই এমবেউমোর বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান স্লোভেনিয়ান ফরোয়ার্ড বেনইয়ামিন সেসকো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সফরকারীদের রক্ষণভাগের বড় ভুলে চতুর্থ গোলটি পেয়ে যায় ম্যানইউ। ফ্রি-কিক থেকে জিরকজির তৈরি করা আক্রমণে সাবাহর কাজাখ গোলরক্ষক পকাতিলেভ ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকা জালে সহজেই বল পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৪:২৯


টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১