চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে চোরাই মোবাইলসহ আটক ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।১১ আগস্ট মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।্রএর আগে ১০ আগস্ট সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন- শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের মো. সানাউল্লাহ (২৮), মো. হারুন-অর-রশিদ (১৯) ও মো. ইয়াসিন আলী (১৯)।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৫ থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিকারপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫৬টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন ও একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। মোবাইল ফোনের আনুমানিক মূল্য ২৮ লক্ষ টাকা।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে উদ্ধার করা মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।