নড়াইলে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় রাহুল মুছল্লী (৩০) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের শামীম হোসেন এর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি দুর্ঘটনার কবলে পড়লে অটোভ্যান চালক রাহুল গুরুতর আহত হন। তাকে চিকিৎসকের কাছে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।