• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:৪১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু

২০ মে ২০২৬ দুপুর ০২:৫৩:২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া ইউনিয়নের ভাতকুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাক উল্টে চালকের নির্মম মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম রাসেল মিয়া।

২০ মে বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাসেল মিয়া ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,​ঢাকা থেকে ছেড়ে আসা যমুনাসেতুমুখী ট্রাকটি সকালে ভাতকুড়া এলাকায় পৌঁছায়। চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিভাজকের (ডিভাইডার) ওপর উঠে যায় এবং উল্টে যায়।​ট্রাকটি উল্টে গেলে চালক রাসেল সেটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।​খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

এলেঙ্গা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬