রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক: জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২২ ফেব্রুয়ারি রোববার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।২১ ফেব্রুয়ারি শনিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।বার্তায় বলা হয়, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা-এর আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।