• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩২:০৯ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১৮ আগস্ট ২০২৫ রাত ০৮:৩৩:৩৯

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় সোমবার সকালে আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল ম্যানেজার মো. আসাদুজ্জামান আজাদ, জরুরি চন্দ্রা জোনাল ম্যানেজার আমিনুর রহমান, উপসহকারী প্রকৌশলী আসাদ হাওলাদার ও আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।

অভিযানে ৫টি বাড়ি ও ২০টি বহুতল ভবনের অবৈধ ৫টি রাইজার জব্দ, ২৬০টি চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় সাড়ে তিনশ’ ফিট গ্যাস পাইপ উদ্ধার করা হয়। এ সময় মাজির উদ্দিন নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল ম্যানেজার মো. আসাদুজ্জামান আজাদ জানান, আজকের অভিযানে প্রায় ৫ হাজার ৪৬০ ঘনফুট গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি মহল গোপনে বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে সরকারের লাখ লাখ টাকার ক্ষতি করছিল। এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১