• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৫৫:৩৯ (14-Aug-2026)
  • - ৩৩° সে:
টাঙ্গাইলে রুটি খেতে গিয়ে গলায় আটকে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলে রুটি খেতে গিয়ে গলায় আটকে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় খাবার আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।১৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আনিকা জান্নাত উপজেলার হলুদিয়া চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সে সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত।পরিবার সূত্রে আরো জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ তার গলায় খাবার আটকে যায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ঘটনা জেনেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।