• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:০৬:২৬ (16-Sep-2026)
  • - ৩৩° সে:
খাগড়াছড়িতে পৃথক বজ্রপাতে মারমা দম্পতিসহ ৩ জনের মৃত্যু

খাগড়াছড়িতে পৃথক বজ্রপাতে মারমা দম্পতিসহ ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: খাগড়াছড়িতে পৃথক বজ্রপাতে মারমা দম্পতিসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ২২ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার মহালছড়ি ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে।মহালছড়ির নিহতরা হলেন উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ার বাসিন্দা উসিমং মারমা (৫৫) ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমা (৪৫)। তাঁদের দুই ছেলে রয়েছে।সদর উপজেলায় বজ্রপাতে মঙ্গল শোভা চাকমা ওরফে বিদেশী চাকমা (৩৮) নামের আরো একজনের মৃত্যু হয়েছে।স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে বৃষ্টির সময় উসিমং মারমা বাড়ির উঠানে গোসল করছিলেন। তার স্ত্রী চাইয়্যাং মারমা তখন বাড়ির বারান্দায় কাজ করছিলেন। এসময় হঠাৎ বাড়ির ছাদের ওপর স্থাপিত বৈদ্যুতিক সোলারে বজ্রপাত হয়। এতে সোলারে আগুন ধরে যায় এবং বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। বজ্রপাতের পর সোলারে আগুন ধরে তা বাড়িতেও ছড়িয়ে পড়ে।পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।মাইসছড়ির পুনর্বাসন এলাকার কার্বারি নয়ন কুমার ত্রিপুরা জানান, সন্ধ্যার দিকে বজ্রপাতে তার এলাকার এক দম্পতি মারা গেছেন। তাদের দুই ছেলে রয়েছে।এদিকে একই সময়ে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় বজ্রপাতে মঙ্গল শোভা চাকমা ওরফে বিদেশী চাকমা (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও) নুসরাত জাবীন বিষয়টি নিশ্চিত করে জানান, ভাইবোনছড়ার নোয়াপাড়ায় একজন নারী এবং মাইসছড়ির পুনর্বাসন এলাকায় স্বামী-স্ত্রী, মোট ৩ জন বজ্রপাতে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।সূত্র: নিউজ ২৪