• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫০:০০ (07-Sep-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের খানপুর হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১১। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।৭ সেপ্টেম্বর সোমবার র‍্যাব-১১-এর মিডিয়া উইংয়ের কর্মকর্তা উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৬ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ কেল্লার প্রধান ফটকের প্রায় ৫০ মিটার পূর্বে কেল্লার সীমানা প্রাচীর সংলগ্ন ঝোপের ভেতর থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়।র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ আভিযানিক দল হাজীগঞ্জ কেল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাই ও মাদকের স্পট হিসেবে পরিচিত ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।পরে র‍্যাব সদস্যরা আশপাশের এলাকায় তল্লাশি চালান। একপর্যায়ে কেল্লার প্রধান ফটকের প্রায় ৫০ মিটার পূর্বে সীমানা প্রাচীর সংলগ্ন ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া যায়।উদ্ধার করা কার্তুজগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।