• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১০:১৯:৪৯ (28-Oct-2026)
  • - ৩৩° সে:
সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস মোহাম্মদ সাইফুল ইসলাম

সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস মোহাম্মদ সাইফুল ইসলাম

নীলফামারী প্রতিনিধি: সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ সাইফুল ইসলামকে। এর আগে তিনি রেল ভবন, ঢাকায় পরিচালক (লোকো মেইনটেন্যান্স) হিসেবে চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন।২৬ অক্টোবর সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখার উপচিব কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।​উল্লেখ্য, ইতঃপূর্বে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) হিসেবে দায়িত্বে থাকা শাহ সুফি নূর মোহাম্মদকে বদলি করে পরিচালক (যান্ত্রিক), রেলভবন, ঢাকা পদে পদায়ন করা হয়েছে।এটিভি/ এইচকে