• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০০:৫৫ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

সামনে ঈদ, কারখানার প্রধান ফটকে ঝুলছে তালা

১৭ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:৪৭

সামনে ঈদ, কারখানার প্রধান ফটকে ঝুলছে তালা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন, ঈদ বোনাস ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা। এতে আঞ্চলিক এই সড়কে সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।

১৭ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পৌরসভার কেওয়া নতুনবাজার এলাকায় শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা।

কারখানার শ্রমিক নাজমা আক্তার বলেন, ‘কারখানার মালিক গোপনে শ্রমিকদের না জানিয়ে বেতন-ভাতা পরিশোধ না করে কারখানা বিক্রি করে দিছেন। সোমবার সকালে কাজে এসে দেখি কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। সামনে ঈদ আমাদের সন্তানদের মুখে একটু খাবার, একটি নতুন জামা কেনার কত ইচ্ছে। এগুলো কে পূরণ করবে? আমাদের সন্তানেরা তো আমাদের পথ চেয়ে থাকে, মা-বাবা কখন নতুন জামাকাপড় নিয়ে আসবে। আমরা কি আর এমনিতেই রাস্তায় এসেছি? এই গরমে আপনি কতক্ষণ থাকতে পারবেন? আমরা পেটের দায়ে এসেছি।

আরও পড়ুন

পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন

কারখানার মানবসম্পদ কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় আছি। কারখানা বিক্রি করা মালিকের কাজ। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ২৫ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানিয়েছে। এই আশ্বাসে শ্রমিকেরা বেলা দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:২৩


পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:০২


বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৫৭



ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১