• ঢাকা
  • |
  • সোমবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:১৫:১৫ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

মিরপুরে লিফট দুর্ঘটনা, তদন্তে ৩ সদস্যের কমিটি

৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৮:২৯

মিরপুরে লিফট দুর্ঘটনা, তদন্তে ৩ সদস্যের কমিটি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরের পাইকপাড়া সরকারি কোয়ার্টারে ২ অক্টোবর শুক্রবার সংঘটিত লিফট দুর্ঘটনার বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পাশাপাশি এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

৩ অক্টোবর শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো. তৌহিদ এই কমিটির আহবায়ক এবং বুয়েটের ডির্পাটমেন্ট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মাহবুব আলম ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্যাহ আল মামুন অপর দুই সদস্য হিসেবে কাজ করবেন।

কমিটির কার্যপরিধিতে লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ বা প্রতিপালন করা হচ্ছিল কিনা এবং লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন

রোববার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১