• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৪:৩৮ (11-Feb-2026)
  • - ৩৩° সে:
নেছারাবাদে ৭৭ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ, প্রশাসনের কড়া নিরাপত্তা

নেছারাবাদে ৭৭ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ, প্রশাসনের কড়া নিরাপত্তা

স্টাফ রিপোর্টার, পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর-২ আসনের নেছারাবাদ উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের নেতৃত্বে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়।১১ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে নেছারাবাদ উপজেলা পরিষদের সভাকক্ষে কেন্দ্রীয়ভাবে নির্বাচনী মালামাল বিতরণ কার্যক্রম‌ চলছে। দিনব্যাপী প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ফলাফল শিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়।সরঞ্জাম বিতরণ ও প্রেরণ কার্যক্রমে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে মালামাল পাঠানো হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং সার্বক্ষণিক টহল জোরদার করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”