• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৫৩:০৭ (21-Feb-2026)
  • - ৩৩° সে:
জীর্ণ ঘরে হাসি ফোটাতে এক বস্তা আনন্দ নিয়ে দুয়ারে দুয়ারে আস-সুন্নাহ ফাউন্ডেশন

জীর্ণ ঘরে হাসি ফোটাতে এক বস্তা আনন্দ নিয়ে দুয়ারে দুয়ারে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের অভাবী রোজাদারদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী।সংস্থাটি জানিয়েছে, রমজানের শুরুতেই দেশের বিভিন্ন এলাকায় ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ বছর মোট ৩৩ হাজার ৩০০টি দরিদ্র পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে এই সহায়তা।উপকারভোগীদের এক জায়গায় জড়ো না করে স্বেচ্ছাসেবী দল সরাসরি তাদের বাড়িতে গিয়ে ইফতার প্যাকেজ পৌঁছে দিচ্ছে। দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।প্রতিটি ইফতার প্যাকেজে রয়েছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। এছাড়া রমাদানকে আমলে সমৃদ্ধ করতে এবারই প্রথম ইফতার প্যাকেজের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হচ্ছে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই।নির্বাচনী ছুটির মধ্যেও আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টের কিছু শিক্ষার্থী স্বেচ্ছায় ইফতার প্যাকেজিং কার্যক্রমে অংশ নিয়ে মানবিক এই উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন।ফাউন্ডেশনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরাই পৌঁছে যাচ্ছি আপনাদের কাছে এক বস্তা আনন্দ নিয়ে, জীর্ণ ঘরে রোজাদারদের মুখে হাসি ফোটাতে।’