• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:৫৭:০৭ (25-Apr-2026)
  • - ৩৩° সে:
আইপিএলে যোগ দেওয়ায় এক বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ শানাকা

আইপিএলে যোগ দেওয়ায় এক বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ শানাকা

স্পোর্টস ডেস্ক: চুক্তি ভেঙ্গে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ যোগ দেওয়ায় শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  ২০ এপ্রিল সোমবার করাচিতে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে পিসিবি এ সিদ্ধান্তের কথা জানায়।পিসিবির বিবৃতি অনুযায়ী, চলতি আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা ছিল শানাকার। তবে দলটির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তিনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে যোগ দেন। এ কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিসিবি।এই নিষেধাজ্ঞার ফলে ২০২৭ সালের পিএসএল আসরে অংশ নিতে পারবেন না শানাকা।পিসিবি আরও জানায়, শানাকা নিজের সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং পাকিস্তানে খেলার আগ্রহের কথা তুলে ধরেছেন। তবে চুক্তিভঙ্গের গুরুত্ব বিবেচনায় তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।শানাকা এক বিবৃতিতে বলেন, পিএসএল থেকে নাম প্রত্যাহারের জন্য তিনি গভীরভাবে দুঃখিত এবং পাকিস্তানের সমর্থক ও ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমাপ্রার্থী। তিনি পাকিস্তান সুপার লিগকে একটি মর্যাদাপূর্ণ আসর হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আবারও এই লিগে ফেরার আশা প্রকাশ করেন।এর আগে, ব্লেসিং মুজারাবানিকেও একই ধরনের ঘটনায় দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা থাকলেও তিনি আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন।