• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ সকাল ০৯:১০:১০ (16-Mar-2026)
  • - ৩৩° সে:
চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২

চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে অপহরণ আর ছিনতাইয়ের নাটক সাজিয়ে নয় লক্ষ টাকা আত্মসাৎ করার ঘটনায় দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে চাঁদপুর মডেল থানার এসআই গাজী কালাম অভিযান চালিয়ে বিকাশ ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের কর্মী রাব্বি ও ফরহাদ হোসেন নামে দুজনকে আটক করে।পরে আসামিদের টিনের ঘরের কক্ষে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে নগদ ৯ লাখ টাকা উদ্ধার করে।পুলিশ জানায়, ব্যাংক থেকে কোম্পানির ৯ লক্ষ টাকা উঠিয়ে বিকাশের কর্মী দুজন মিলে পরিকল্পিতভাবে টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে অপহরণ ও ছিনতাইয়ের নাটক সাজিয়েছিল। অর্থাৎ পুরো ঘটনাই ছিল বিশ্বাসভঙ্গ ও প্রতারণার চেষ্টা। শেষ পর্যন্ত নাটক ভেস্তে যায়।পুলিশ আরও জানায়, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের-এর পর আদালতে প্রেরণ করা হয়।