• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩৯:০৯ (29-Sep-2026)
  • - ৩৩° সে:
রাড্ডার পুনঃকার্যক্রম পরিচালনায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের

রাড্ডার পুনঃকার্যক্রম পরিচালনায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে পুনরায় কার্যক্রম পরিচালনার জন্য ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে দেশের মানুষের উদ্বিগ্নের কথা জানিয়ে জামায়াত আমির অভিযোগ করেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়ে দেশজুড়ে মব-সন্ত্রাস চলছে। রাড্ডার ধ্বংসযজ্ঞের পেছনে সরকারের গডফাদার জড়িত। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা উচিত।আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক অপকর্ম করতে না পারে, সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে৷সূত্র: যমুনা টিভি