ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ডেস্ক রিপোর্ট: অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। ৩১ অক্টোবর শনিবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশননের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইমরোজকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।এ ছাড়াও একই প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছিল জাহান বাবুকে খুলনার পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। সেই সঙ্গে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং এসআরবির সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা এসব কর্মকর্তা আগামী ৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরদিন ১০ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।এটিভি/এসটিও