• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ০১:১৬:০২ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

৪ অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার পদ পরিবর্তন

৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩৭:৩০

৪ অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার পদ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২ জন সহকারী পুলিশ সুপারসহ মোট ৬ জন কর্মকর্তাকে জনস্বার্থে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

Ad
Ad

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশে এবং মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

Ad

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হক এবং এসবির সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, মো. জাহিদুল ইসলামের পাবনায় বদলি এবং মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদের র‍্যাবে বদলির পূর্ববর্তী আদেশ দুটি বাতিল করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২৩ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন। প্রশাসনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫


Follow Us