• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৮:৫০:৩৯ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

বরিশালের বিপক্ষে ৭৩ রানেই অলআউট ঢাকা

২৯ জানুয়ারী ২০২৫ রাত ০৮:২১:২৮

বরিশালের বিপক্ষে ৭৩ রানেই অলআউট ঢাকা

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএলের ৩৮তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বরিশালকে মাত্র ৭৪ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা।

২৯ জানুয়ারি বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। ৮ বলে ১০ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন লিটন দাস। ৪ বলে শূন্য করে ফেরেন রিয়াজ হাসান। ১৪ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার তানজিদ তামিম। এতে দলীয় ২০ রানে ৩ উইকেট হারায় ঢাকা।

Ad
Ad

এরপর উইকেট মিছিল শুরু করে বাকিরা। সাব্বির রহমান (৭), মোসাদ্দেক হোসেন (২), জেপি কোটজে (৫), নামজুল ইসলাম (০), বেটন (১০) এবং মোস্তাফিজ আউট হন ২ রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন থিসারা পেরেরা।

Ad

কিন্তু ১৬তম ওভারের তৃতীয় বলে ক্যাচ আউট হন তিনি। ১১ বলে ১৫ রান করেন ঢাকার অধিনায়ক। এতে ২৭ বল হাতে থাকতে ৭৩ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

বরিশালের হয়ে মোহাম্মদ নবী, তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট শিকার করেন জেমস ফুলার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ইরান যুদ্ধে অন্তত ১৫০ মার্কিন সেনা আহত
ইরান যুদ্ধে অন্তত ১৫০ মার্কিন সেনা আহত
১১ মার্চ ২০২৬ সকাল ০৭:৪৭:৪৪

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬




Follow Us