• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৩:০৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজস্ব আহরণ বৃদ্ধিতে অটোমেশনের বিকল্প নেই: ঢাকা চেম্বার সভাপতি

১৩ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:২১:৪৫

রাজস্ব আহরণ বৃদ্ধিতে অটোমেশনের বিকল্প নেই: ঢাকা চেম্বার সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘আয়কর আইন ২০২৩: কর্পোরেট করের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি শনিবার সকালে ডিসিসিআই অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সূচনা বক্তব্যে ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ বলেন, আমাদের দেশের মোট জনগোষ্ঠীর অনুপাতে করদাতার হার অত্যন্ত কম, যেখানে ১৭ কোটি মানুষের এদেশে মাত্র ৪০ লক্ষ মানুষ কর প্রদান করে থাকেন, যা মোটেও কাম্য নয়। কর প্রদানের এ নিম্নহার বিদ্যমান করদাতাদের উপর বাড়তি চাপ তৈরি করে। এছাড়াও করদাতাদের এ স্বল্পহার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে বাধাগ্রস্ত করছে।

ডিসিসিআই সভাপতি বলেন, আমাদের বিদ্যমান রাজস্ব প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা সম্ভব হলে, ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তিশ্রেণির করদাতাদের হয়রানি কমবে। সেই সাথে সম্ভাবনাময় নতুন করদাতাদের এ প্রক্রিয়ার সাথে সম্পৃক্তকরণের মাধ্যমে করজাল আরও সম্প্রসারিত হবে। রাজস্ব আহরণ বৃদ্ধিতে অটোমেশনের বিকল্প নেই।

আরও পড়ুন

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, রুপার দাম অপরিবর্তিত

তিনি বলেন, আয়োজিত এ কর্মশালায় ‘আয়কর আইন ২০২৩’ বিষয়ে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান করা হবে, যেটি নতুন আইনটি বুঝতে সহায়ক হবে। বিশেষ করে উদ্যোক্তাদের কর্পোরেট কর প্রদানে আরও উৎসাহিত করবে। ‘আয়কর আইন-২০২৩’-এর ১৬৩(২)(খ) ধারা অনুযায়ী কর্তন বা সংগৃহীত কর উৎসে করকে নূন্যতম কর হিসেবে বিবেচনার বিধান রয়ে গেছে, যা প্রকৃতপক্ষে কর্পোরেট করের হারকে বৃদ্ধি করছে বলে মত প্রকাশ করেন ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জয়েন্ট কমিশনার (কর অঞ্চল-১৫) ওয়াকিল আহমেদ জানান, ২০২৩ সালে প্রায় ৪ লক্ষের অধিক করদাতা ই-টিন সার্ভিস ব্যবহারের মাধ্যমে কর প্রদান করেন। বিগত বছরে এর সংখ্যা ছিল ২ লক্ষ ৫০ হাজার। এতে প্রতীয়মান হয়, অটোমেশন প্রক্রিয়া করবান্ধব পরিবেশ সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এনবিআরের জয়েন্ট কমিশনার (কর অঞ্চল-৪) মুরাদ আহমেদ ব্যবসায়িদের ই-টিডিএস ব্যবস্থা আরও বেশি হারে ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই’র কাস্টমস, ভ্যাট অ্যান্ড ট্যাক্সেশন স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা স্নেহাশীষ বড়ুয়া। কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ড-এর দ্বিতীয় সচিব (ট্যাক্স এডুকেশন) বাপন চন্দ্র দাস বক্তব্য রাখেন। এসময় ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় ঢাকা চেম্বারের সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৮৩ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৮৩ মামলা
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৪:৪৫



‘অর্ণবের’ তাণ্ডব, ভারতে নিহত ৬
‘অর্ণবের’ তাণ্ডব, ভারতে নিহত ৬
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪০:১৭





ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৯:৫০