• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:২০:২৬ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

কাতার পৌঁছেছেন খালেদা জিয়া

৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:৩৮:৪৮

কাতার পৌঁছেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার সফরসঙ্গী ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

Ad

এর আগে ৭ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ এ ঢাকা ছাড়েন খালেদা জিয়া। কাতারে যাত্রাবিরতির পর বাংলাদেশ সময় আজ বুধবার বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Ad
Ad

সেখানে সাড়ে সাত বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার। এই সফরে চিকিৎসকসহ ১৫ জন খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন।

তাঁদের মধ্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি রহমানও আছেন। সরকারি কোনো পদে না থাকলেও খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দরে ভিআইপি প্রটোকল দেওয়া হবে বলে দলটির নেতারা জানিয়েছেন। সেখানে তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাজারো নেতাকর্মী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৪৩



সুনামগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ
সুনামগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪২:১৯


দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩২



Follow Us