• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩২:৪০ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে হামলা দেশি-বিদেশি চক্রান্তের বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

১৪ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:০১:৪০

গোপালগঞ্জে হামলা দেশি-বিদেশি চক্রান্তের বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ হামলার ঘটনাকে দেশি-বিদেশি চক্রান্তের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন তিনি।

১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এ হামলার ঘটনার পর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় ওই হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারসহ দুজন নিহত হন। হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না এবং ফটো সাংবাদিক এইচ এম মানিকসহ অন্তত ৩৫ জন আহত হন।

আরও পড়ুন

মাতারবাড়ি বন্দর নিয়ে কোনো আপস মেনে নেবে না জনগণ: জামায়াত আমির

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, অবৈধ আওয়ামী শাসনামলে এই সন্ত্রাসীরা অনেক কালো টাকা উপার্জন করেছে, সেই কালো টাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগাচ্ছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর জন্যই বিএনপি এবং অন্য সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীসহ জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে খুন ও তাদের গুরুতর জখম করা হচ্ছে।

তিনি বলেন, গোপালগঞ্জে দুষ্কৃতকারীরা এস এম জিলানীর গাড়িবহরে বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে খুন ও জিলানীসহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনা একটি গভীর দেশি-বিদেশি চক্রান্তের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই। হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যেন ফায়দা হাসিল করতে না পারে সেজন্য ছাত্র-জনতাসহ সব গণতন্ত্রমনা মানুষকে অশুভশক্তির বিরুদ্ধে এখনো ঐক্যবদ্ধ প্রতিরোধ চালিয়ে যেতে হবে। তবেই দেশ থেকে ষড়যন্ত্রকারী ও দুষ্কৃতকারীদের মূলোৎপাটনসহ দেশের মানুষের জানমালের নিরাপত্তা, প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।

আরও পড়ুন

জবাবদিহিতা থাকায় বিদ্যুৎ খাতে আর কোনো নয়ছয় হবে না: রিজভী

বিএনপি মহাসচিব বিবৃতিতে শওকত আলী দিদারকে খুন এবং এস এম জিলানী ও তার সহধর্মিনীসহ নেতৃবৃন্দের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ
ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:১৩


৩ উপসচিবকে ওএসডি করে প্রজ্ঞাপন
৩ উপসচিবকে ওএসডি করে প্রজ্ঞাপন
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:০৭



এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন
এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৮:৩৩