• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:১১:৩৪ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

সাগরে গভীর নিম্নচাপে ঝোড়ো হাওয়ার আভাস, বন্দরে সংকেত বহাল

২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:২৫

সাগরে গভীর নিম্নচাপে ঝোড়ো হাওয়ার আভাস, বন্দরে সংকেত বহাল

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে দেশের ১২ জেলায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  

২৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির জানান, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলায় দক্ষিণ-পূর্ব/ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৫


বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪১




অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সভা ২৭ সেপ্টেম্বর
অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সভা ২৭ সেপ্টেম্বর
২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:০১