ডেস্ক রিপোর্ট: আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ আজ ১৩ জুলাই সোমবার দেশের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস দিয়েছেন। তাঁর তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি বিভাগভিত্তিক পূর্বাভাসের বিস্তারিত উল্লেখ করেছেন:
ঢাকা বিভাগ: আজ ঢাকা বিভাগের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উত্তরের জেলাগুলোতে বৃষ্টির মাত্রা বেশি হতে পারে। ঢাকা শহরে সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, যা ১ থেকে ৩ ঘণ্টা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: বিভাগের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: পুরো বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ জেলায় ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলায় বৃষ্টির প্রকোপ বেশি হতে পারে।
রংপুর বিভাগ: বিভাগের সব জেলাতেই বৃষ্টি হবে। এর মধ্যে দিনাজপুর, গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রাম জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বরিশাল ও সিলেট বিভাগ: বরিশাল বিভাগের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বরিশাল ও ঝালকাঠি জেলায় বৃষ্টির মাত্রা বেশি হতে পারে। একইভাবে সিলেট বিভাগের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সুনামগঞ্জ ও সিলেট জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
খুলনা বিভাগ: উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে দক্ষিণের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available